০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

প্রশংসিত মিশন এক্সট্রিম টিজার (ভিডিও)

প্রশংসায় ভাসছে শুভ অভিনীত মিশন এক্সট্রিম। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজার প্রকাশ হয়েছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার। বাংলাদেশে প্রথমবারের মতো ফোরকে রেজুলেশনের এই টিজারজুড়েই উত্তেজনায় ঠাসা। এখানে আভাস মিলেছে উত্তেজনায় ঠাসা অ্যাকশনে ভরপুর এক সিনেমার।

টিজারে দেখানো হয়েছে, দেশ ও দেশের বাইরে পুলিশের সঙ্গে অপরাধীদের যুদ্ধ। টিজার প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশংসায় ভাসছে। প্রশংসিত হচ্ছে নায়ক আরিফিন শুভর উপস্থিতি। অনেকেই সিনেমাটিকে বাংলা সিনেমার এক নতুন ফ্লেভার বলে মন্তব্য করেছেন। সিনেমাটি অ্যাকশন দৃশ্য দেখে হলিউডের আমেজ পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করছেন।

‘কপ ক্রিয়েশন’ এর ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। এতে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

এছাড়াও রয়েছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই। পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

মুক্তির আগেই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রথম পর্বের নাম ‘মিশন এক্সট্রিম’ হলেও এর সিক্যুয়েলের নাম এখনও জানানো হয়নি। ছবিটি আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

প্রশংসিত মিশন এক্সট্রিম টিজার (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০