০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফিরছেন কবরী

কবরী

দীর্ঘ এক যুগ পর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শুটিং নিয়ে ফিরছেন নায়িকা ও নির্মাতা সারা বেগম কবরী। ১৭ মার্চ থেকে তার পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ শিরোনামে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। ঢাকার উত্তরায় সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে। চলবে টানা পাঁচদিন। এই ছবির মধ্য দিয়ে পরিচালনায় দীর্ঘ এক যুগ পর বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি। এটি তার দ্বিতীয় পরিচালনা।

শুটিংয়ের জন্য ১৭ মার্চ দিনটি বেছে নেওয়ার কারণ হিসেবে জনপ্রিয় নায়িকা কবরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কিছু একটা করার ইচ্ছা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আয়োজন সীমিত পরিসরে হচ্ছে। তাই দিনটিকে আমার জীবনে স্মরণীয় করতেই নতুন ছবির শুটিংয়ের জন্য এই দিনকেই বেছে নিয়েছি।’

‘এই তুমি সেই তুমি’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী। সরকারি অনুদানের এ ছবিতে অভিনয়ও করবেন কবরী। কবরী পরিচালিত প্রথম সিনেমার নাম আয়না।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফিরছেন কবরী

প্রকাশিত : ০৪:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০