০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আইরা কোথায় থাকবে, উত্তরে যা বললেন মিথিলা

সম্প্রতি মিথিলার একটি সাক্ষাৎকার প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তরে তার ও বাংলাদেশি সঙ্গীত শিল্পী তাহসানের মেয়ে আইরার ব্যাপারে কথা হয়।

আইরা কোথায় থাকবে, এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘ও জন্মের পর থেকে আমার কাছেই বেশিরভাগ সময় থাকে। আমিই ওর প্রাইমারি অভিভাবক। ও এখন খুবই ছোট। তবে আইরার সঙ্গে ওর বাবারও নিয়মিত যোগাযোগ আছে। ওকে ওর বাবা নিয়ে যায়। ওরা বেড়াতেও যায়। কিছুদিন আগেও আইরা ওর বাবার কাছে গিয়েছিল। তবে ভবিষ্যতে ও কী করবে, কার কাছে থাকবে, সেটা আইরা বড় হয়ে নিজে সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে সেটা দেখা যাবে।’

আইরা ভারতীয় নাগরিকত্ব পাবে কী-না এমন প্রশ্নের উত্তরে সৃজিতপত্নী বলেন, ‘সবকিছুই আইরা বড় হওয়ার পর ওর নেওয়া সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এখন কিছুই জানি না। আমার নাগরিকত্ব আদৌ বদলাবো কিনা সেটাও ভেবে দেখব। আমি তো নিজেকে গ্লোবাল নাগরিক বলে মনে করি। তবে আমি কলকাতায় এসে থাকা শুরু করলে আইরাও আমার সঙ্গে কলকাতায় থাকবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

আইরা কোথায় থাকবে, উত্তরে যা বললেন মিথিলা

প্রকাশিত : ০৬:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০