০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়ার পানিতে ডুবে চার বছরের শিশু লিমা মারা গেছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার ধানশাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা ওই গ্রামের মীর আলীর মেয়ে।

পুলিশ জানায়, বিকেলে লিমা নিজ বাড়িতে খেলা করছিলো। এসময় সবার অজান্তে পাশেই একটি কুয়াতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় কুয়ার ভিতর থেকে লিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে, একই উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সাড়ে তিন বছরের শিশু সাজ্জাদ নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার মানিককুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ ওই গ্রামের আশরাফুলের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে আশরাফুলের বাড়ী থেকে একশত গজ দূরে রাস্তা সংলগ্ন তার নিজস্ব জমি চাষাবাদের মটরের তারের সাথে সাজ্জাদ জড়িয়ে পড়ে। এতে সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই উপজেলা এ দুটি ঘটনায় নিহতদের পরিবারে নেমেছে শোকের ছায়া।

ঝিনাইগাতী থানার এসআই সাজেজুল ইসলাম পানিতে ডুবে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

শেরপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০