লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বলেছেন, সবাই এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়া শিখে বড় হওয়ার আগে ভাল মানুষ হওয়া প্রয়োজন।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট পুলিশ সুপার (পিপএম,বিপিএম) আবিদা সুলতানা এসব কথা বলেন।
তিনি পিটি প্যারেডে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন,নৈতিকতা বোধসম্পন্ন মানুষের অভাব রয়েছে,মানবিক সম্পুর্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের কাজ করার আহবান জানান। এসময় তিনি আরো বলেন,নারীর প্রতি সম্মান দেখা,সহিংসতা কোন আচরণ না করা,বাল্যবিয়ে ও মাদক থেকে দূরে থাকা, স্কুলের শিক্ষার্থীদের স্মাট ফোন ব্যবহার থেকে বিরত রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার (ইনচার্জ) ওসি সাইফুল ইসলাম,অধ্যক্ষ শরওয়ার আলম। আরো উপস্থিত ছিলেন মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন,স্কুলের শিক্ষকবৃন্দ।
শেষে জেলা পুলিশের পক্ষ থেকে “জরুরী সেবা পেতে ৯৯৯ এ কল করুন,সঠিক তথ্য না জেনে গুজব ছড়াবেন না,মাদক মুক্ত সমাজ গড়ি,বাল্য বিবাহ করব দমন,হবে নারীর উন্নয়নসহ বিভিন্ন স্লোগান সম্বলিত বর্ষপঞ্জি -২০২০ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
বিজনেস বাংলাদেশ/ইএম




















