করোনাভাইরাস ইস্যুতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্স করতে চায় ভারত। নরেন্দ্র মোদির এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টায় এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। টুইট বার্তায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন। গঠনমূলক সংলাপের অপেক্ষায় রয়েছেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















