০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

করোনা: জন্মদিনের অনুষ্ঠান বাতিল আমির খানের!

আমির খান

আজ বলিউড সুপারস্টার আমির খানের জন্মদিন। প্রতিবছর ১৪ মার্চ বেশ ঘটা করেই জন্মদিন পালন করেন জনপ্রিয় এক তারকা। কেক কেটে, সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনও করেন। তবে এবছর সেসব হচ্ছে না।

জানা গেছে জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং এর জন্য অমৃতসর গেছেন আমির খান। গতকাল আমির এবং কারিনাকে মুম্বাই এয়ারপোর্টে দেখা গেছে।

অনেকেই অবশ্য মনে করছেন, জনসমাগম এড়াতে জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেছেন আমির খান। কিন্তু সরাসরি সেটা উল্লেখ না করে শুটিং এর অজুহাত দিয়েছেন আমির।

‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে আগামী ডিসেম্বরে। মুক্তির দেরী থাকলেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই!

হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক হলো ‘লাল সিং চাড্ডা’। ভারতের ১০০ স্থানে ছবির শুটিং হচ্ছে। জানা গেছে, এই ছবিতে পাঁচটি লুকে দেখা যাবে আমির খানকে।

‘লাল সিং চাড্ডা’ ছবিটি প্রযোজনা করছে ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স। ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্ণি। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

করোনা: জন্মদিনের অনুষ্ঠান বাতিল আমির খানের!

প্রকাশিত : ০৪:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০