বধু সাজতে যাচ্ছেন সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। রোববার (১৪ মার্চ) রনস টিভি ইউটিউব চ্যানেলে এক আড্ডায় বিয়ের কথা প্রকাশ করেছেন তিনি।
প্রিয়াঙ্কা জামান বলেন, ‘বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আগামী বছরের প্রথমদিকে বিয়ে করবো। বর কে হবেন এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, পরিবারের মতে বিয়ে করবো, বর অনেকটা পছন্দ করা। এখনি বলবো না, আরো কিছুটা দিন যাক এরপর জানাবো।
প্রিয়াঙ্কা আরো বলেন, ‘বিয়ের ক্ষেত্রে আমার স্মাট ও ধার্মিক ছেলে পছন্দ। আমার পছন্দের সঙ্গে পরিবারেরও মিল রয়েছে। এমন ছেলেকে খুঁজে পেয়েছি। তবে এখনি সব জানাতে চাই না।’
এদিকে প্রিয়াঙ্কা জামান বেশ কয়েকটি ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে রয়েছে ‘বাপের বেটা জামাই’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ম ফারুক। ইতোমধ্যে নাটকটির প্রমো প্রকাশ করা হয়েছে। প্রিয়াঙ্কা ছাড়াও নাটকে অভিনয় আশিক চৌধুরী রাসেল মিয়া হৃদয়, শ্রাবণী সিনহা, ম.ফারুক, শ্যামল ব্যানার্জিসহ আর ও অনেকে। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত বঙ্গ টিভিতে
শুটিং চলছে বৈশাখী টেলিভিশনের ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘অস্থির বডিবিল্ডার’। রচনা আকাশ রঞ্জন। নাটকটি পরিচালনা করছেন মহিন খান।
এছাড়া একক নাটক ‘এপার আমি ওপার তুমি’ শিরোনামের নাটকে কাজ করছেন। এতে তার বিপরিতে রয়েছে সজল আহমেদ। বেশ কিছু মিউজিক ভিডিওর কাজও তার হাতে রয়েছে। এরমধ্যে আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার গাওয়া ‘শ্যাম পিরিতি’ গানের ভিডিও। এখানে মডে হিসেব েকাজ করেছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা জানান, ‘ঈদে আমার অভিনীত বেশির নাটক হাসির যা দেখে দর্শক বিনোদন পাবে। আর আমার যে সব মিউজিক ভিডিওগুলো আসছে খুবই মানসম্পন্ন। দর্শক কাজগুলো এনজয় করবে।’
২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু। এরপর আড়ং ও আরএফএল, ‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’,আমিন জুয়েলার্সসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিলবোর্ডের মডেল হন তিনি। বেশকিছু নাটকেও অভিনয় করেছেন। এছাড়া কণ্ঠশিল্পী আসিফসহ প্রায় ২০টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন সময়ের আলোচিত এই মডেল ও অভিনেত্রী।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























