০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছে ‘তিতুমীর’ : এলো ফার্স্ট লুক

বাংলার ইতিহাসে এক কালজয়ী জাতীয় বীরের নাম শহীদ তিতুমীর। যিনি সংগ্রাম করেছিলেন দখলদার ব্রিটিশ বাহিনী ও তাদের মদতপুষ্ট অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে। বাংলার শোষিত ও নির্যাতিত দরিদ্র কৃষকদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন ঐতিহাসিক দূর্গ বাঁশের কেল্লা। লড়তে লড়তেই জীবন বিলীয়ে দিয়েছেন তবু মাথা নত করেননি অন্যায়ের কাছে।
সেই বিপ্লবী বীর তিতুমীর এর জীবন কাহিনী নিয়েই নির্মিত হতে যাচ্ছে ঐতিহাসিক ছবি ‘তিতুমীর’। আর এই মুভিটি নির্মাণ করতে যাচ্ছেন দক্ষ ও মেধাবী চলচ্চিত্র নির্মাতা ডায়েল রহমান। গেলো ১৫-ই মার্চ রবিবার বিকেলে তিনি তার অফিসিয়াল ফেসবুক একাউন্টে তিতুমীর মুভির ফার্স্টলুক পোস্টারটি প্রকাশ করেছেন। খুব অল্পদিনেই ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছে তিতুমীর। এ উপলক্ষে পূর্বাচলের উলুখোলা নামের একটি গ্রামে তৈরী হচ্ছে এই মুভির সেট। সেই ১৮৩১ সালের আদলে বানানো হচ্ছে সেই ঐতিহাসিক বাঁশের কেল্লা। আসছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই মুভির শ্যুটিং শুরু হবে বলে জানালেন এই মুভির পরিচালক ডায়েল রহমান। টানা ১০ দিন চলবে প্রথম লটের কাজ।
তিতুমীর মুভিতে নাম ভুমিকায় অভিনয় করছেন জনপ্রিয় নায়ক নিরব। তবে নায়িকার নামটি গোপন রাখলেন পরিচালক ডায়েল রহমান। শুধু ইঙ্গিত দিলেন ওপার বাংলা থেকেই কেউ আসছেন। নামটা চমক হিসেবেই রাখতে চান তিনি। পাশাপাশি এই মুভিতে অভিনয় করছেন দেশের স্বনামধন্য একঝাঁক তারকা অভিনয় শিল্পী। তিনি জানালেন গল্পের প্রয়োজনে এই মুভিতে অভিনয় করবেন ১০ জন ব্রিটিশ অভিনেতা। সিনেমার ডিওপি আনা হচ্ছে চেন্নাই থেকে। সিনেমাটিতে ব্যবহার করা হবে অত্যাধুনিক সব নির্মাণশৈলী। ফাইটিং ও কোরিওগ্রাফিতে থাকছে বলিউড বা হলিউড এর মতো আধুনিকতার ছোঁয়া। সবমিলিয়ে অনেক বড় একটি চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছেন তিনি। বিগ বাজেটের এই ইতিহাস নির্ভর মুভিটি নিয়ে পরিচালক ডায়েল রহমান এর আশা আকাঙ্ক্ষা অনেক। সিনেমা প্রেমী সকল দর্শকদের চমক দেখাতে চান তিনি।
নিজের তৃতীয় সিনেমা ‘তিতুমীর’ নিয়ে তিনি বললেন – আমার বিশ্বাস দর্শক এই সিনেমাটি দেখার আগ্রহ দেখাবে ২ টি কারণে। এক, সেই ঐতিহাসিক বাস্তবতার আদলেই তৈরি বাঁশের কেল্লা দেখতে এবং দুই, এই মুভির মেকিংএ যে কারিশমাগুলো থাকবে তা দর্শক আগে কখনও দেখেনি। সবাই দোয়া করবেন এবং বন্ধুস্বজন সহ সবাইকে সাথে নিয়ে হলে গিয়ে মুভিটি উপভোগ করবেন আশাকরি।
হলিউড বা বলিউডের ঐতিহাসিক সিনেমা মানেই সাড়া পড়ে যায় গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে। ঠিক তেমনি ঢালিউড প্রেমী দর্শকদেরও এমন আন্তর্জাতিক মানের ঐতিহাসিক সিনেমা উপহার দিয়ে সাড়া ফেলতে চান মেধাবী চলচ্চিত্র নির্মাতা ডায়েল রহমান। সবার আগ্রহ ও অনুপ্রেরণা পেলে তিনি নিয়মিত এমন ইতিহাস নির্ভর মুভি বানানোর আশাবাদ ব্যক্ত করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছে ‘তিতুমীর’ : এলো ফার্স্ট লুক

প্রকাশিত : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০