০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দেশের সব সিনেমা হল বন্ধ

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কের মধ্যে এবার সারা দেশের সব সিনেমা হল বন্ধ হতে যাচ্ছে। শিগগিরই চলচ্চিত্র প্রদর্শক সমিতি থেকে আসবে সেই ঘোষণা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। চলছে মিটিংয়ের প্রস্তুতি।

সোমবার দুপুরে মিয়া আলাউদ্দিন বলেন, ‘ সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণ করছে সবাই। আমার ব্যক্তিগত মতামত হলো এই সময় সিনেমা হল বন্ধ রাখা প্রয়োজন। জনসমাগম যেখানেই হবে সেটাই বন্ধ করা উচিৎ। এরই মধ্যে স্কুল কলেজ বন্ধ করা হয়েছে।

স্পেনসহ পৃথিবীর বিভিন্ন দেশে এরই মধ্যে সিনেমাহল বন্ধ করা হয়েছে। বাংলাদেশের হলগুলোও আপাতত বন্ধ হওয়া উচিৎ। শিগগিরই প্রদর্শক সমিতি এই বিষয়ে মিটিং করে সিন্ধান্ত নেবে। দুই এক দিনের মধ্যে আমরা এই বিষয়ে জানাতে পারবো। সরকারও এরই মধ্যে করোনা থেকে বাঁচতে নানা সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছেন।

এমন কী মসজিদ ও বিভিন্ন ধর্মের উপাসনালয়ের ব্যাপারেও সচেতন হতে হবে আমাদের। যদিও মসজিদের একটি সুবিধা আছে সেখানে প্রবেশ করার আগে মানুষ অজু করে পাকপবিত্র হয়ে প্রবেশ করে।’

উল্লেখ্য, এরই মধ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব সারাদেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের সকল কোচিং সেন্টার। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

দেশের সব সিনেমা হল বন্ধ

প্রকাশিত : ০৩:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০