০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মাদারীপুরের ঘটকচরে কৃষকের লাশ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলার ঘটকচরের টুকু মোল্লার বাড়ি থেকে সোমবার সকালে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে।ঘটনাস্থলে গিয়ে জানা যায়,সকালে একটি ভ্যান ডেকে লাশ অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে ভ্যান চালক অসম্মতি জানালে ঘটনাটি জানাজানি হয়।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় সদর সার্কেল বদরুল আলম মোল্লা জানান, আমরা প্রাথমিকভাবে ধারনা করতে পেরেছি এটি হত্যা, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানায় নিয়ে যাব। নির্দোষীদের স্বসম্মানে ছেড়ে দেয়া হবে।

নিহতের বড় ভাই জানান,বিদেশে নেয়ার কথা বলে ২ লাখ টাকা নিয়েছিল টুকু মোল্লারা। সেই টাকা বারবার তারিখ করেও দেয়নি টুকু মোল্লা। এ নিয়ে কয়েক দফা সালিশও বসে। কোন মিমাংসা না হলে গতরাতে টাকা নিতে ডেকে আনেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

মাদারীপুরের ঘটকচরে কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০