০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সাংবাদিক আরিফ নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিককে মধ্যরাতে বাসা থেকে ধরে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নরসিংদীর সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। সোমবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অভিযুক্ত জেলা প্রশাসক সুলতানা পারভীনের শাস্তির দাবি জানানো হয়।

সকাল সাড়ে ১০টায় থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার সর্বস্তরের সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, প্রবীণ সংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, হলধর দাস, বদরুল আমিন চৌধুরী, এ বি এম আজরাফ টিপু, জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, সঞ্জিত সাহা, আসাদুজ্জামান রিপন, কামরুল ইসলাম কামাল, সঞ্জিত সাহা, আশিকুর রহমান পিয়াল, মোশারফ হোসেন নীলু, আল আমিন সরকার, মেহেদী হাসান রিপন, আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় বক্তারা বলেন, ব্যক্তিগত আক্রোশ ও ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিকদের গ্রেফতার ও নির্যাতন স্বাধীন গণমাধ্যমের জন্য বড় হুমকি। সত্য প্রকাশে বদ্ধপরিকর সাংবাদিকরা। কিন্তু আমলারা তা ভুলে যায়। দেশের কল্যাণে সত্য, ন্যায়নিষ্ঠসহ বিভাগীয় অনিয়ম দুর্নীতির খবর জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকদের কাজ। সত্য প্রকাশ করে একজন ডিসির রোষানলে পরতে হবে তা মানা যায় না। তাই ডিসি সুলতানা পারভীনের শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

সাংবাদিক আরিফ নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

প্রকাশিত : ১০:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০