১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ায় উপনির্বাচনি প্রচারণায় গিয়ে প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর

বগুড়া-১ আসনের উপনির্বাচনের প্রচারণা শেষে মোটরসাইকেলযোগে শহরে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মাহমুদুল হাসান মিথেল (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গাবতলী উপজেলার সোন্দাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের কর্মী।

নিহত মাহমুদুল হাসান মিথেল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জাংলা ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেন জানান, বগুড়া-১ আসনের উপনির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণার জন্য শহর থেকে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী রবিবার সারিয়াকান্দিতে যান। প্রচারণা শেষে রাত ১০টার দিকে নেতাকর্মীরা মোটরসাইকেল ও মাইক্রো বাসযোগে শহরের উদ্দেশে রওনা দেন। ওই বহরের একটি মোটরসাইকেলের পেছনে বসে ছিল মিথেল। পরে রাত সাড়ে ১০টার দিকে গাবতলীর সোন্দাবাড়ি এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে পেছনে বসা মিথেল সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এ সময় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ পরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় মিথেল। ওই রাতেই তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

বগুড়ায় উপনির্বাচনি প্রচারণায় গিয়ে প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর

প্রকাশিত : ১১:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০