সারা বিশ্বে যখন চোখ রাঙেচ্ছে করোনা ভাইরাস তখন এই আতঙ্কের মাঝেই শুভশ্রীকে চুম্বন নতুন করে ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে রাজ-শুভশ্রীর ভালবাসায় মাখা ছবি চোখে পড়ে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেদের সেই ভালবাসার মুহূর্তকে শেযার করেন টলিউডের এই সেলেব দম্পতি।
ছবিতে স্ত্রী শুভশ্রীর গালে চুম্বন করতে দেখা যায় রাজ চক্রবর্তীকে। একেবারে সাদাসিধে পোশাকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় রাজ-শুভশ্রীকে। টলিউডের সেলেব দম্পতির সেই ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। পাশাপাশি এই সেলেব দম্পতির ভালবাসার ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের পালটা ভালবাসা জানাতে শুরু করেছেন ভক্তরা।
সম্প্রতি ধর্মযুদ্ধের প্রমোশন শুরু করেন টলিউডের পরিচালক-অভিনেত্রী জুটি। ধর্মযুদ্ধের মুক্তির আগে তার প্রমোশনের মধ্যে মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে পুজো দিতে যান রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আগামী ২০ মার্চ মুক্তি পাওয়ার কথা শুভশ্রী, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, স্বাতীলেখা সেনগুপ্তের ছবি ধর্মযুদ্ধ। কিন্তু বর্তমানে করোনা আতঙ্কের জেরে ধর্মযুদ্ধের মুক্তিও কি পিছিয়ে যাবে, তা অবশ্য সময় বলবে। প্রসঙ্গত, করোনা আতঙ্কের জেরে অক্ষয় কুমারের সিনেমা সূর্যবংশীর মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























