এবার করোনায় আক্রান্ত হয়েছেন হলিউড অভিনেতা ইদ্রিস এলবা। শুক্রবার এক করোনা–আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর তখনই নিজ উদ্যাগে পরীক্ষা করান। পরে জানতে পারেন, কোভিড–১৯ ভাইরাস ধরা পরেছে তার শরীরে।
এক টুইট বার্তায় তার করোনা আক্রান্তের খবর তিনি জানিয়েছেন বলে টইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।
ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে ইদ্রিস বলছেন, বাড়িতেই থাকুন। ইদ্রিস বাড়িতে আছেন বলে জানান। টুইটারের ভিডিও বার্তায় তার সঙ্গে ছিলেন স্ত্রী সাবরিনা ডৌরি। তবে তিনি কোনো পরীক্ষা করেননি। তিনিও ভালো আছেন বলেই মনে করছেন।
তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা এখন খুব জরুরি। আপনি যদি অসুস্থ বোধ করেন কিংবা অনুভব করেন পরীক্ষার, নয়তো কোনো উপসর্গ শরীরে দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।’
বিজনেস বাংলাদেশ/ আরিফ


























