জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সারাদেশে বনার্ঢ্য আনন্দ র্যালি,কেককাটা,ম্যুরাল উদ্বোধন জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, মন্দিরে প্রার্থনা ও মসজিদে দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
বিজনেস বাংলাদেশ প্রতিনিধিদের পাঠানো খবর :
চট্টগ্রাম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ১০০ পাউন্ডের কেক কেটে মুজিববর্ষের বর্ণিল আয়োজনের সূচনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার এসএম রশিদুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মুজিববর্ষের বর্ণিল অনুষ্ঠানমালার সূচনা করা হয়। শিল্পকলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। দুপুরে সব মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং রাতে ফানুস ও আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষথেকে।
রাজশাহী:
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে উদযাপন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজশাহী মহানগরীর কুমারপাড়ার দলীয় কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে দলীয় কার্যালয়ের পাশে থাকা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলীসহ নেতাকর্মীরা। পরে রাজশাহী নগর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র লিটন। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা ও কর্মকর্তা-কর্মচারীরা।
সিলেট:
১০০ পাউন্ড ওজনের কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগর ভবনে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতির জনকের জন্মশতবর্ষ ও শিশু দিবস উদযাপনে ১০০ পাউন্ডের কেক কাটেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগে মুজিববর্ষের ক্ষণগণনা শেষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিলেট সিটি করপোরেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হয়। সকাল ৮টায় নগর ভবন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা। পরে নগর ভবনে সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেন সিসিক মেয়র। এ সময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর মো. আজম খান, আজাদুর রহমান আজাদ, মখলিছুর রহমান কামরান, সালেহ আহমদ সেলিম, শান্তনু দত্ত শন্তু, মো. তৌফিক বকস, এ বি এম উজ্জ্বল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান প্রমুখ।
বরিশাল:
১৯২০ সালের এই দিনে জন্ম নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বাঙালি জাতির জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সদর দফতর ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দফতর বরিশালের তত্ত্বাবধানে শেখ হাসিনা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। সদর দফতর ৭ পদাতিক ডিভিশন ও এরিয়ার সদর দফতর বরিশালের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষেবর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বর্ণাঢ্য র্যালিতে বরিশালের এরিয়া কমান্ডার ও ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও পদাতিক ডিভিশন ও বরিশালের সব অফিসার, জেসিও অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র্যালির শুরুর প্রাক্কালে জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বাঙালি জাতি প্রতি বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং তার আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।দিবসটি উপলক্ষেশেখ হাসিনা সেনানিবাসের প্রতিটি প্রবেশপথে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সুসজ্জিত করা হয়। এই দিনে জাতির পিতা স্মৃতিস্মরণে কেন্দ্রীয়ভাবে মিলাদ মাহফিল বিশেষ দোয়া ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ ও শিশু দিবস উদযাপন উপলক্ষেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে আজ কেক কাটার মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। পরে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়। এর আগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে ১০ ফুট উচু ও ৬ ফুট প্রস্থের বঙ্গবন্ধুর মুর্যাল উদ্বোধন করেন সংসদ সদস্য। শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবসহ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে জেলা প্রশাসক এজেডএম নূরুল হক প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিষ্টি পাঠিয়ে মুজিববর্ষের শুভেচ্ছা জানান।
নোয়াখালী :
নোয়াখালীতে বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষেসকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওযামী লীগ, সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন সামাজিক সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। নোয়াখালী পৌর ভবনের সম্মুখ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়রসহ কর্মকর্তা-কর্মচারীরা। সদর উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুলার উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। পরে জেলা শিল্পকলা একাডেমি মাঠে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়া কেকটাকা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে।

কুমিল্লা:
মিল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। কুমিল্লা নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এছাড়াও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে গার্ড অব অনার প্রদান করা হয়। দিবসটি উপলক্ষেআওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষথেকে দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়। এদিকে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিম আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি অন্যান্য অতিথিদের নিয়ে নগর উদ্যানে গাছের চারা রোপন করেন।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আ. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগনসহ নানা শ্রেণি পেশার মানুষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলা পুলিশের পক্ষথেকে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এদিকে, দিনটি পালনে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষথেকে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

কুড়িগ্রাম:
কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে।
এরপর জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দীন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা চাষী করিম, এড. আব্রাহাম লিংকন, সাইদ হাসান লোবান ও সাবেক পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।
লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার মুজিব শতবর্ষ উদযাপনের প্রথম দিনে সারাদেশের ন্যায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল পুষ্পার্ঘ্য অর্পন করেন। এরপর জেলা পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো.শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আনাসার ভিডিপি উপ- পরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলসহ ক্রমান্বয়ে জেলা শহরে অবস্থিত সরকারি সকল অফিসের কর্মকর্তাবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পন করেন। এর মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড, জেলা রেজিষ্টার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, পল্লী সঞ্চয় ব্যাংক, জেলা বিপনন অফিস, জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, জেলা প্রকৌশল বিভাগ উল্লেখযোগ্য। পরবর্তিতে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, পৌর মেয়র মো.আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি এ.কে.এম সালাহ্দ্দিন টিপু , লক্ষ্মীপুর প্রেসক্লাব, জেলা সম্মিলিত সাংস্কৃতিকজোট, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা শ্রমিকলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া লক্ষ্মীপুর সরকারি মহা বিদ্যালয় সহ জেলা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া ক্লাব সংগঠন ও বিশিষ্টজনের পক্ষেও জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মুজিববর্ষ উপলক্ষেশ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান সার্কেল (শ্রীমঙ্গল-কমলগঞ্জ), শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ আব্দুছ ছালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সম্পাদক শহীদ হোসেন ইকবালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষেদিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে দুপুরে শ্রীমঙ্গল শিশু পরিবারের উন্নতমানের খাবার বিতরণ, সন্ধ্যার পর প্রজেক্টরের মাধ্যমে মুজিববর্ষের ঢাকার জাতীয় অনুষ্ঠানমালা সরাসরি প্রদর্শন এবং রাত ৮টায় উপজেলা প্রাঙ্গণে আতশবাজি ফোটানো হবে বলে জানা গেছে।
পাবনা:
পাবনায় প্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে পাবনার মানবকল্যাণ ট্রাস্টে যান ছাত্রলীগের পাবনা জেলা কমিটির নেতাকর্মীরা। সেখানে তারা দৃষ্টি ও বুদ্ধিপ্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সহসভাপতি সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিউর হমান, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ফরিদপুর:
নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষেমঙ্গলবার সকাল সাতটার দিকে শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শহর আওয়ামী লীগ। এ সময় স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সকাল আটটার দিকে শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, নাজমুল ইসলাম খন্দকার লেভী, অ্যাড. স্বপন পাল, শেখ শহিদুল ইসলাম, ডা. আসম জাহাঙ্গীর হোসেন চৌধুরী প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া এবং করোনাভাইরাস থেকে বিশ্ববাসী যেন রক্ষা পায় সেই দোয়া করা হয়।
মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বণি শেষে উপজেলা পরিষদে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফআবদুল্লাহ হারুন এমপি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুণ আল রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত পুলিশ সপার মুরাদনগর সার্কেল জাহাঙ্গীর আলম, মুরাদনগর থানার ওসি এ.কে.এম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি কামনাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে নৃসংশ ভাবে খুন হওয়া শহীদ পরিবারবর্গ এবং আত্বীয় স্বজণের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা আ.ন.ম জসিম উদ্দিন ভুইয়া। উপজেলা পরিষদে ঢুকতেই হাতের ডান পাশে চোখ ফিরালেই ম্যুরালটি প্রতিয়মান। দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু ম্যুরালটি উপজেলা পরিষদের সমৃদ্ধ এক ধাপ বাড়িয়ে দিলেন। গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিকসহ নানান শ্রেণি পেশার মানুষ ম্যুরালের পাশে দাঁড়িয়ে ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) পোষ্ট করেন।
দাগনভূঞা :
মুজিববর্ষ উদযাপন উপলক্ষেগত মঙ্গলবার দুপুরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়েত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার, ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী, ফেনী জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আলম, ডাঃ আলী করিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাছান কচি, প্রধান সহকারী হারুন অর রশিদ প্রমুখ।
সোনাইমুড়ী :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষেমঙ্গলবার সকালে ১০টায় উপজেলা প্রশাসন, পুলিশ ও আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুর্যলে পুস্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচির সূচনা করে। পরে র্যালী, কেক কাটা, মিলাদ মাহফিল, প্রার্থনা ও আলোচনার মধ্যদিয়ে জন্মদিন উদযাপন করা হয়। পরে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমান লিটন, জেলা যুবলীগ সদস্য আবু সায়েম প্রমুখ। অপরদিকে পৌরসভার ৭নং ওয়ার্ডে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বীরগঞ্জ :
মুজিববর্ষ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষেদিনাজপুরের বীরগঞ্জে ১৭ মার্চ মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে পূনঃ নির্মিত বঙ্গবন্ধু মূরাল উদ্ধোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। পুষ্পস্তবক শেষে উপজেলা শহীদ বেদীতে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল মো. ওয়ারেস, বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার, যুব ও ক্রাড়ী বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী সহ মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন। মঙ্গলবার সূর্যদয়ের সাথে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য গাজী ম,ম, আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাাহ, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষমো. মনিরুজ্জামান, ভাইস চোয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চোয়ারম্যান মর্জিনা ইসলাম প্রমূখ।
রাণীশংকৈল:
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষেমঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্বা কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ, প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষের শ্রদ্বা জ্ঞাপন। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও উপজেলা পরিষদ সভা কক্ষেআলোচনা সভা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইয়াসিন আলী,সাবেক সংরক্ষিত সাংসদ সেলিনা জাহান লিটা উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক ভাইস চেয়ারম্যান সোহেল রানা শেফালী বেগম প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার প্রমুখ । পরে হাসপাতাল শিশু সনদে এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মিষ্টান্ন ও উন্নত খাবার বিতরণ। বর্ণিল আতশবাজিসহ বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করা হয়েছে । একই দিনে পূর্ব ঘোষনা অনুযায়ী রাণীশংকৈল ডিগ্রী কলেজে ২লাখ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করা হয়েছে। উন্মোচন শেষে সেখানে শ্রদ্বা নিবেদন করেন ডিগ্রী কলেজ, উপজেলা আ’লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগসহ ওয়ার্কাস পার্টির নেতারা।
তিতাস:
(১৭ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার,আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ ফরিদ প্রধান, মো. নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, মজিদপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা ও মিলাদ মাহফিল শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবাষিকী উদযাপন করেন।

মৌলভীবাজার :
১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন,বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার পক্ষথেকে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্টান পালন করা হয়। জেলার বিভিন্ন সরকারী স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়। মৌলভীবাজারে বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন সদর আসনের এমপি নেছার আহমদ,মহিলা এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন,জেলা প্রশাসক নাজিয়া শিরিন,জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান,পুলিশ সুপার ফারুক আহমদ,পৌর মেয়র ফজলুর রহমান,উপজেলা চেয়ারম্যান(সদর) কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,মুক্তিযোদ্বা,বিভিন্ন সরকারী প্রতিষ্টান,স্কুল,কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান। পরে বেলুন উড়িয়ে মুজিব বর্ষের শুভ উদ্বোধন করা হয়। এরপর পৌরসভার সামনে মুজিব বর্ষের মঞ্চে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয় এবং দিনব্যাপী অন্যান্য অনুষ্টান চলমান রয়েছে।
টাঙ্গাইল :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষেটাঙ্গাইলের মির্জাপুরে ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১ হাজার ৪ টি পরিবারের মাঝে ৭২.৭৩ একর জমির দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বজলুর রশীদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুখময় সরকার, মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হকসহ অন্যান্যরা।
রায়পুরা:
নরসিংদীর রায়পুরায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষেআজ ১৭ মার্চ সকালে তোপধ্বনি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রায়পুরা উপজেলা প্রশাসন, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রায়পুরা থানা পুলিশ, নরসিংদী পল্লিবিদ্যুৎ সমিতি-২ (রায়পুরা জোনাল অফিস), রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমার বাড়ি আমার খামার সহ আরো অনেকে।
পরে উপজেলা হলরুমে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুর রহমান খোন্দকার, অফিসার ইনচার্জ মহসিনুল কাদির, অফিসার ইনচার্জ তদন্ত মো. লুৎফর রহমান, রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন প্রেসক্লাবে সাধারণত সম্পাদক এম নুরুদ্দিন আহাম্মদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্যে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সৃতিচারণ করা হয় ।
শেরপুর:
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেরপুর থানা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলিপ্রদান করা হয় । শেরপুর থানা চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করে সকাল ৯ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ, শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন সহ সার্কেল অফিস, থানা পুলিশ, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক ফাঁড়ির সকল পুলিশ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। শেষে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি স্বশ্রদ্ধ সালাম প্রদান করা হয়।
নরসিংদী :
নরসিংদী জেলাপ্রশাসক এর আয়োজনে ১৭ মার্চ মঙ্গলবার জাতির জনক ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিনের কেক কেটে জন্মশতবার্ষিকী পালন করা হয়। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডার আবদুল মোতালিব পাঠান, জেলাপুলিশের কর্মকর্তা সহ নরসিংদীর গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক বলেন, জাতি হিসাবে আজ আমরা গর্বিত বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধু আমাদের কে একটি স্বাধীন দেশ, জাতি ও স্বাধীন পতাকা উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা বিশ্বের দরবারে স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছি। জাতির পিতার স্বপ্ন ছিলো বাংলাদেশ এক দিন আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হবে। আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ কে বিশ্বের দরবারে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শিশু সহ সবাই কে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হওয়ার আহবান জানান।পুলিশ সুপার বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। বাংলাদেশ পুলিশ জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু মানেই স্বাধীন দেশ, স্বাধীন পতাকা। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের। আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনী দিন-রাত কাজ করছে। পুলিশ কে তিনি জনতার সেবক ও বিপদের বন্ধু হিসাবে আখ্যায়িত করেন।
যশোর:
যশোরে জাতির জনকের সর্ববৃহৎ ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ। সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ। এরপর জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।
এরপর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুলে বৃক্ষরোপন করেন জেলা করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ। এরপর মুজিববর্ষ উপলক্ষেশিক্ষার্থীদের লেখা নিয়ে বিদ্যালয়ের দেয়াল পত্রিকা ও মুজিব কর্নারের উদ্বোধন করেন তিনি। এছাড়া দিবসটি উপলক্ষেজেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে নবনির্মিত ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ম্যুরালের উদ্বোধ করেন। এরপর ম্যুরালে ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে মুজিবশতবর্ষ উপলক্ষেএকশ’ পাউন্ডের কেক কাটা হয়। এসময় জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতলব:
যার বজ্রকন্ঠের আহবানে এক হয়েছিলো বাংলার ৭ কোটি মানুষ। যিনি বুকে ধারণ করতেন পুরোটা মানচিত্র, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের জন্মদিন এবং মুজিববর্ষ উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জহিরুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুর আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম?এ কুদ্দুস। উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার,ওসি নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, শহিদুল্লাহর মাস্টার, সিরাজুল ইসলাম লস্কর,, সহ উপজেলা আওয়ামীলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ।
কুষ্টিয়া :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ায় সকাল ৯টায় ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কার্যে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও পুলিশ সুপার এস, এম তানভীর আরাফাত পিপিএম(১২)।
এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কুষ্টিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী আধা সরকারী, সামাজিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ ছাড়া মিরপুর, ভেড়ামারা, কুমারখালী, খোকসা, দৌলতপুর উপজেলা ও কুষ্টিয়া সদর উপজেলা, সমাজিক রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর ভাস্কার্যে পুষ্পস্তবক অর্পন করেন। পরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শরীয়তপুর :
শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে (১৭ মার্চ ২০২০) শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামানের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস.এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম, জেলা বিশেষ শাখার আজহারুল ইসলাম, পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম প্রমূখ।
ঠাকুরগাঁও:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষেবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঠাকুরগাঁওয়ের সর্বস্থরের মানুষেরা। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
দাউদকান্দি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৭ টায় পুষ্পস্তবক অর্পণ করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। পরে দুপুরে থানা প্রাঙ্গণে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন আহম্মেদ রকির।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা জেবুন, , ইন্সপেক্টর তদন্ত মোঃ হারুনুর রশীদ,সেকেন্ড অফিসার মোঃ রফিকুল ইসলাম জামানসহ প্রমূখ।
কেক কাটা শেষে মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে জাতির পিতার আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের একযোগে কাজ করে যেতে হবে।
প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৭ টায় পুষ্পস্তবক অর্পণ করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
পরে দুপুরে থানা প্রাঙ্গণে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন আহম্মেদ রকির।
কেক কাটা শেষে মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে জাতির পিতার আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের একযোগে কাজ করে যেতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা জেবুন, দাউদকান্দি মডেল পৌর মহিলা কাউন্সিলর জনাবা খন্দকার নুরুন-নাহার , ইন্সপেক্টর তদন্ত মোঃ হারুনুর রশীদ,সেকেন্ড অফিসার মোঃ রফিকুল ইসলাম জামানসহ প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















