০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় সবচেয়ে ঝুঁকিতে রক্তের গ্রুপ ‘এ’

করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন রক্তের ‘এ’ গ্রুপধারী ব্যক্তিরা। অন্যদিকে করোনা মোকাবিলায় বেশি সফলতা পাবেন রক্তের ‘ও’ গ্রুপধারীরা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর গবেষণা চালিয়ে সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে চীন।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, চীনের উহান ও শেনজেন এলাকায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ২ হাজার রোগীর ব্লাড গ্রুপ সংগ্রহ করেছে সেখানকার স্বাস্থ্য গবেষকরা। এগুলো নিয়ে গবেষণা করে তারা দেখেছেন- যাদের রক্তের গ্রুপ ‘এ’ তারা করোনায় বেশি আক্রান্ত হন। রক্তের ‘ও’ গ্রুপধারীদের মধ্যে করোনার প্রভাব মারাত্মক আকারে দেখা দেয়।

অন্যদিকে যাদের রক্তের গ্রুপ ‘ও’ তারা করোনা ভাইরাস মোকাবিলায় তুলনামূলক বেশি সফল। অর্থাৎ, রক্তের ‘ও’ গ্রুপধারীরা করোনায় কম আক্রান্ত হচ্ছেন। অবশ্য গবেষকরা বলছেন, তাদের এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এ বিষয়ে পূর্ণ ধারণা পেতে আরও কিছু কাজ করতে হবে।গবেষকরা দেখিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উহানে মারা যাওয়া ২০৬ জনের মধ্যে ৮৫ জন রক্তের ‘এ’ গ্রুপধারী। অন্যদিকে ‘ও’ গ্রুপধারী মারা গেছেন ৫২ জন। এ কারণে রক্তের গ্রুপের ওপর ভিত্তি করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন গবেষকরা।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

করোনায় সবচেয়ে ঝুঁকিতে রক্তের গ্রুপ ‘এ’

প্রকাশিত : ১১:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০