০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

এবার কোয়ারেন্টাইনে তাহসান

ফাইল ছবি

করোনা ভাইরাসের কারণে জাপান থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে আছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিজের বাসাতেই নিজেকে বন্দি রেখেছেন এ তারকা।

এই তারকা জাপান থেকে দেশে ফেরার পর গত ১৪ মার্চ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি লেখেন, প্রিয় প্রযোজক, পরিচালক ও কনসার্টের আয়োজক- আমি আমার সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক বিচ্ছিন্নকরণ হলো এ মুহূর্তে সবচেয়ে বড় সমাধান। আশাকরি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।

বলা যায়, এভাবেই তাহসান নিজ বাসায় স্বেচ্ছাবন্দি করেছেন নিজেকে। খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১৮ মার্চ) তার একটি নাটকের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। আগামী সপ্তাহেও তার নাটকের কাজ ছিল। তবে পরিচালকদের তিনি নিজের অপারগতার কথা জানিয়ে দিলেন। বললেন, এখন কাজের সময় নয়; নিজেদের বাঁচানোর সময়।

এদিকে বিশ্বজুড়ে এমন পরিস্থিতি নিয়ে তাহসান আরো বলেন, এখন নিজেকে আলাদা করে রাখাটা আপনার-আমার সবার দায়িত্ব। একমাত্র এর মাধ্যমেই এ সঙ্কট মোকাবিলা করা সম্ভব।

জানান, বাসায় এভাবে দিনের পর দিন সময় কাটানো তার জন্য কষ্টকর হয়ে উঠছে। তারপরও এভাবেই থাকতে চান। জানালেন, বাসায় বসে অনলাইন, টিভি ও নিজের কাজের চর্চা করেই সময় কাটাচ্ছেন এই তারকা।

এর আগে সোমবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এই অভিনেত্রী।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাওনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু তিনি আক্রান্ত না হলেও ধানমন্ডির নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই তারকা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

এবার কোয়ারেন্টাইনে তাহসান

প্রকাশিত : ০১:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০