০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

ছবি সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকাল পৌণে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি আরো জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

নিহত ব্যক্তি সম্পর্কে আইইডিসিআরের পরিচালক জানান, তার বয়স ৭০-এর অধিক। তিনি কিডনি, হার্টসহ বিভিন্ন রোগেও ভুগছিলেন। তিনি বিদেশফেরত কারো সংস্পর্শে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানান আইইডিসিআরের পরিচালক।

সেব্রিনা ফ্লোরা আরো জানান, নতুন করে আক্রান্তদের একজন নারী ও অপর তিনজন পুরুষ। নারী আক্রান্ত হয়েছেন বিদেশ ফেরত একজনের সংস্পর্শে। বিদেশফেরত তিনজনের দুইজন এসেছেন ইতালি থেকে ও একজন কুয়েত থেকে।

তিনি আরো জানান, বাংলাদেশে আজ পর্যন্ত আইসোলেশনে আছেন ১৬ জন ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪২ জন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

প্রকাশিত : ০৪:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০