০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

করোনা আতঙ্কে বরুণ ধাওয়ানের বিয়ে বন্ধ

ফাইল ছবি

বলিউডে তারকা বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের প্রেমের সম্পর্কের বিষয়ে সবাই জানেন। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব। কলেজ জীবনে এসে সম্পর্কটি রুপ নেয় ভালোবাসায়। প্রায় দুই বছর ধরে বলিপাড়ায় তাদের দুজনের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

আসছে মে মাসের ২২ তারিখে প্রেমিকার সঙ্গে ছাদনাতলায় বসবেন বরুণ, এমনটাই শোনা যাচ্ছিলো। আর বিয়েটা হওয়ার কথা ছিলো থাইল্যান্ডে। কিন্তু অবশেষে করোনা আতঙ্কে বিয়ে বন্ধ করেছেন বরুণ ধাওয়ান। বিয়ের ভেন্যুও পরিবর্তন করে মুম্বাইয়ে ঠিক করছেন। কিন্তু ঠিক কবে বিয়ে করছেন? এই বিষয়ে এখনো কিছু জানাননি বরুণ।

বরুণের একটি ঘনিষ্ঠসূত্র জানায়, থাইল্যান্ডের একটি আইল্যান্ডে বরুণ-নাতাশার বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। বিয়ের অনুষ্ঠান এখন হবে মুম্বাইয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সবকিছু চূড়ান্ত করা হবে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

করোনা আতঙ্কে বরুণ ধাওয়ানের বিয়ে বন্ধ

প্রকাশিত : ০৫:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০