কোয়ারেন্টাইনে অবস্থান নিয়েছেন টলিউড তারকা জিৎ ও মিম। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি নাম অমিতাভ বচ্চন।
আজ টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন বিগ বি। সেখানে দেখা যায়, তাঁর হাতে সিল মারা। সেখানে লেখা হোম কোয়ারেন্টাইন। যারা হোম কোয়ারেন্টাইনে আছেন, তাঁদের সাধারণ জনগণ থেকে চিহ্নিত করার জন্য এই সিল মারার পদ্ধতি চালু করেছে সরকার।
টুইটারে অমিতাভ লিখেছেন, ‘মুম্বাইতে ভোটের কালি দিয়ে হাতে সিল মারা শুরু হয়ে গেছে। নিজেকে সুরক্ষিত রাখুন, সতর্ক থাকুন, শনাক্ত হলে বিচ্ছিন্ন থাকুন।’
করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সোচ্চার অমিতাভ। ভক্তদের সঙ্গে যোগাযোগও আপতত বন্ধ রেখেছেন। ভক্তদের সঙ্গে নিজবাড়ি জলসার সামনে রোববার যে সাপ্তাহিক দেখা হতো, তা–ও এখন বন্ধ।
বিজনেস বাংলাদেশ/ আরিফ


























