০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

বিজিডি’র চাল নেয়া হল না রেহানা আক্তারের

কুমিল্লার ঢাকা- চট্টগ্রাম মহাসড়ককের আলেখার বিশ্বরোড় আমতলীতে বাস চাপায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় রেহানা আক্তার (৪৮) নামে এক নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা আক্তার সদর উপজেলার আমতলী (গোমতী বাঁধ) এলাকার শফিকুর রহমানের স্ত্রী। নিহতের পরিবার ও ময়নামতি হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে ভিজিডি’র চাল আনতে বাড়ি থেকে বের হয় রেহানা।

অসতর্ক ভাবে কোন দিকে খেয়াল না করেই মহাসড়কের অপর পাশে স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম কালু’র বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রাস্তা পারাপারের চেষ্টা করে। মাঝ সড়কে ডিভাইডারের কাছাকাছি পৌছুলে কুমিল্লা মুখি একটি গাড়ি পেছন থেকে চাঁপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই টিপু রায় ও সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। চালক ও গাড়িটিকে সনাক্ত করা যায়নি । আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানায় ময়নামতি হাইওয়ে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

বিজিডি’র চাল নেয়া হল না রেহানা আক্তারের

প্রকাশিত : ০৩:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০