০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

দোহারে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

দোহার উপজেলায় করোনাভাইরাসকে পুঁজি করে ও সাধারন মানুষের মাঝে উৎকন্ঠা সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় পন্য চড়াদামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা অভিযান চালিয়ে তিন চাউল ব্যবসায়ীর কাছ থেকে বার হাজার টাকা জরিমানা আদায় করেছে।

অর্থদন্ডপ্রাপ্তরা হলেন জয়পাড়া বাজারের মেসার্স বিসমিল্লাহ্ রাইস এজেন্সী,সোবহান রাইস হাউজ ও মোল্লা রাইস।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পাড়া হাট-বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসকে পুজিঁ করে সাধারন মানুষের মাঝে উৎকন্ঠা সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় পন্য চড়াদামে বিক্রিকালে বাজার মনিটরিংয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নজরে এলে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় তিনি মের্সাস বিসমিল্লাহ্ রাইস এজেন্সীকে ৫ হাজার টাকা, মেসার্স সোবহান রাইস হাউজ ৫ হাজার টাকা ও মেসার্স মোল্লা রাইসকে ২ হাজার জরিমানা করেন। এসময়ে একাধিক দোকান মালিককে পন্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখার জন্য নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

অপরদিকে বিকালে উপজেলার দ্বিতীয় বৃহত্তম মেঘুলা হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে কতিপয় অসাধু ব্যবসায়ী চড়াদামে বিক্রিকালে স্থানীয়রা বিষয়টি দোহার থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক আমলে নিয়ে অভিযান চালায়।

বিষয়টি টের পেয়ে চড়াদামে নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রয়কারীরা দোকান ফেলে পালিয়ে যায়।পুলিশ স্থানীয়দের নিয়ে দোকানে দোকানে গিয়ে নায্যমুল্যে মালামাল বিক্রির অনুরোধ জানান।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

দোহারে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

প্রকাশিত : ০৭:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০