০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

করোনাভাইরাস নিয়ে আলোচনা সভায় মাশরাফি

জাতীয় ক্রিকেট দলের সদ্য সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতার কোনো বিকল্প নেই। একমাত্র প্রতিরোধই নিজে ও পরিবারকে বাঁচাতে পারে। বিদেশ থেকে কেউ দেশে আসলে আপনাদের জানামতে এমন কেউ থাকলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ এ নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।’

শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক আনজুমান আরা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নড়াইলে ১০৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুস শাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

করোনাভাইরাস নিয়ে আলোচনা সভায় মাশরাফি

প্রকাশিত : ০৯:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০