০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিকেলে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ মার্চ) বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, দেশে করোনাভাইরাস সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করার বিষয়ে আলোচনা হতে পারে সাক্ষাৎ অনুষ্ঠানে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪১৭ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন।

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিকেলে

প্রকাশিত : ০৩:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০