হলিউডে গায়িকা ও নায়িকা হিসেবে পরিচিত মাইলি সাইরাস করোনায় আক্রান্ত হননি। তবে তিনি স্বেচ্ছায় কোয়ারানটিনে রয়েছেন। এমনকী কোয়ারেন্টাইনে গিয়ে গোসল করাও ছেড়ে দিয়েছেন তিনি। গত পাঁচ দিন থেকে গোসল করেননি এই গায়িকা।
মাইলি সাইরাস জানিয়েছেন, পাঁচদিন ধরে তিনি জামাকাপড়ও বদলাননি। গোসলও করেননি। এমন কী আগামী কয়দিন গোসল করবেন না তাও নাকি ঠিক করেননি মাইলি।
করোনার জন্য এরই মধ্যে অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন এই পপ তারকা।
বিজনেস বাংলাদেশ/ আরিফ


























