০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

??????????????????????????????????????????????????????????????

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মানায় অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার রসুলপুর ইউনিয়নের চকপাড়া গ্রামে মালয়শিয়া থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে না মেনে বাড়ির সামনে ঘুরাফেরা করার সময় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২০ মার্চ) বিকালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমান জানান, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন গৃহ পর্যবেক্ষণ (হোম কোয়ারেন্টাইন) বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু বিদেশফেরত প্রবাসীরা সরকারের এ নির্দেশ মানছেন না। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

মালয়েশিয়া ফেরত রসুলপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের এয়াকুব আলীর ছেলে ইউনুস আলী (৩৫) হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা অমান্য করে বাড়ির সামনে ঘুরাফেরা করায় ঘটনাস্থলে গিয়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

প্রকাশিত : ০৮:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০