০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পালা গানে মিলার করোনা সচেতনতা

করোনা সচেতনতায় মিলার পালা গান। মিলা ইসলাম, ছবি: ফেসবুক

ফিউশন ও লোক গান গেয়ে থাকেন জনপ্রিয় সংগীত শিল্পী মিলা ইসলাম। এবার সেই মিলা গাইছেন পালা গান। গানের কথা, ‘শোনেন শোনেন প্রতিবেশী, শোনেন দিয়া মন/ করোনা ভাইরাস আতঙ্ক, বাড়ছে সারাক্ষণ। সচেতন না হইলে, বিপদ আসন্ন/অবহেলা করলে হবে,জীবন বিপন্ন…।’

সম্প্রতি নিজের ফেসবুক পেজে বোন মিশা ও ভাই আরিফিনকে সঙ্গে নিয়ে করোনা সচেতনতায় পালা গানে কণ্ঠ দিয়েছেন মিলা।

এ প্রসঙ্গে মিলা জানিয়েছেন, দেশের এখন যে সার্বিক পরিস্থিতি এখনই আমাদের সবার সচেতন হওয়া দরকার। আমি একজন সংগীতশিল্পী হিসেবে আমার জায়গা থেকে সেই চেষ্টাটাই করেছি। এবারই প্রথম এরকম একটা পালা গান করলাম।

https://www.facebook.com/milaislm/videos/217406026305923/

মিলা আরও বলেন, শুধু পালা গান নয় এর আগে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমার এলাকায় মাস্ক বিতরণ করেছি।

২০০৬ সালে মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’ প্রকাশিত হয়। এরপর ২০০৮ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং ‘মিলা চাপ্টার-২’।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পালা গানে মিলার করোনা সচেতনতা

প্রকাশিত : ০৩:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০