১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

করোনার ভাইরাসের টিকা বিক্রি, দুই প্রতারক আটক

করোনা ভাইরাসের টিকা বিক্রির অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ রবিবার (২২ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কোবাগা এলাকা থেকে ওই দুই প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে জুতারমালা পড়িয়ে পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়। আজ রবিবার (২২ মার্চ) সকালে প্রতারকরা পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ভিটামিন ইনজেকশন দিয়ে প্রতি মানুষের কাছ থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত নিতে শুরু করে।

বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন একত্রিত হয়ে যাত্রাবাড়ির মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলামকে আটক করে গণধোলাই দিয়ে জুতার মালা পড়িয়ে তাদের তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, এলাকাবাসীর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছে বেশ কিছু ভিটামিন ইনজেকশন পাওয়া গেছে।

বিজনেস বাংলাদেশ/ মেহেদী

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

করোনার ভাইরাসের টিকা বিক্রি, দুই প্রতারক আটক

প্রকাশিত : ০৫:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০