১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঈশ্বরদীতে সব চায়ের দোকান বন্ধ

ফাইল ছবি

জনসমাগম কমাতে ঈশ্বরদী উপজেলার সব চায়ের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পুলিশ। রবিবার রাতে এ ঘোষণা দেয়া হয়। সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে কোথায়ও কোন চায়ের দোকান খোলা পাওয়া যায়নি।

পুলিশ সদস্যরা ইতোমধ্যে শহরের বাজার এলাকা, আলহাজ্ব মোড়, পোস্ট অফিস মোড়, রেলগেট, বকুলের মোড়, আকবরের মোড়সহ বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশনার কথা চা দোকানদারদের জানান। এই নির্দেশনার সাথে সাথেই চায়ের দোকানগুলো রাতেই বন্ধ হয়ে যায়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, উপজেলার সব চায়ের দোকান বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও জনসমাগম হয় এমন সব স্থান বন্ধ করতে বলা হয়েছে।

অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী বলেন, ঈশ্বরদী শহর ছাড়াও গ্রামাঞ্চলের চায়ের দোকানগুলো সবসময় জনসমাগমে জমজমাট থাকে। চায়ের দোকানে টিভি চালিয়ে অনেক রাত অবধি সিনেমা দেখানো সাথে সাথে আড্ডা চলে। এলাকার লোকজন যাতে ঘরের বাইরে বেশী সময় অবস্থান না করতে পারে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

“জাল স্বাক্ষর ও ভুয়া নিয়োগ বোর্ডের অভিযোগে লালমোহনের মাদ্রাসা অধ্যক্ষকে শোকজ, এমপিও সাময়িক স্থগিত”

ঈশ্বরদীতে সব চায়ের দোকান বন্ধ

প্রকাশিত : ০১:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০