১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

বান্দরবানের ৩ উপজেলা লকডাউন

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বান্দরবানের তিন উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। উপজেলাগুলো হলো- লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ তথ‌্য জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন।
তিনি জানান, লোকসমাগম বেশি থাকায় বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে লকডাউন করা হয়েছে। লকডাউন চলাকালে ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না। সবাইকে ঘরে থাকতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, অকারণে চলাফেরা নিয়ন্ত্রণে শহরে সেনা মোতায়েন করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।

বান্দরবানে হোম কোয়ারেন্টাইনে আছে ৪১ জন এবং হাসপাতাল কোয়ারেন্টাইনে আছে ৯ জন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

বান্দরবানের ৩ উপজেলা লকডাউন

প্রকাশিত : ০৯:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০