১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

‘সময়টা উৎসবের নয়, সময় এখন নিরাপদে থাকার’

তানহা তাসনিয়া

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তানহা তাসনিয়া প্রতিবছর নিজের জন্মদিনে বিশেষ আয়োজন করেন। আজ তার জন্মদিনে কোন উৎসব বা আয়োজন করছেন না বলে জানান তিনি।

তবে চারিদিকে এখন করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এসময়ে জনসাধারণের পাশে এসে দাঁড়াতে চান তিনি। সাধারণ জনগণের মাঝে মাস্ক ও হ্যান্ড ওয়াশ বিতরণ করবেন এ নায়িকা।

এ নায়িকা বলেন, আমার জন্মদিনটা আসলেই স্পেশাল। ২৬ মার্চ, আমার এবং জন্মভূমি বাংলাদেশের জন্ম একই দিনে। এটা আমার জন্য সবসময়ই স্পেশাল।

তিনি আরও বলেন, জন্মদিনে সবার কাছে থেকেই শুভেচ্ছা পাই। কাছের মানুষদের নিয়ে আয়োজন করি। কিন্তু এখন সময়টা অনূকূলে নেই। পুরো দেশ একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এসময়টা আসলে উৎসবের নয়, এখন নিরাপদ ও সচেতন থাকার সময়।

জন্মদিনের অনুষ্ঠানে যেটা ব্যয় করতাম সেটা দিয়ে মানুষের পাশে দাঁড়াবো। মাস্ক ও হ্যান্ড ওয়াশ বিতরণ করবো সবার মাঝে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

‘সময়টা উৎসবের নয়, সময় এখন নিরাপদে থাকার’

প্রকাশিত : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০