০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

টাঙ্গাইলে দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে দোকানের সামনে বৃত্ত একে দিচ্ছে পুলিশ

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছে টাঙ্গাইলের পুলিশ বিভাগ। এরই অংশ হিসেবে কেনাকাটার সময় ক্রেতারা যাতে পরস্পরের মধ্যে অন্তত তিনফুট দূরত্ব বজায় রাখেন সেজন্য দোকান ও কাঁচা বাজারের সামনে এঁকে দেওয়া হয়েছে বৃত্ত। পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় শুক্রবার সকালে নিজে উপস্থিত থেকে শহরের জেনারেল হাসপাতাল এলাকা, পাঁচআনী বাজার, ছয়আনী বাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় দোকানের সামনে সাদা রং দিয়ে বৃত্ত এঁকে দেন।
এছাড়া, জেলার সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জনসাধারণকে সতর্ক করছে পুলিশ। একাধিক মানুষ জড়ো হতে দেখলেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশাসনকে সহায়তা করতে টহল দিচ্ছে সেনাবাহিনী।

এ বিষয়ে এসপি সঞ্জিত কুমার জানান, করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই। চলমান পরিস্থিতিতে ওষুধের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকানে প্রচন্ড ভিড় হচ্ছে। তাই মানুষ যাতে পরস্পরের সংস্পর্শে আসতে না পারে এবং ক্রেতাদের পরস্পরের মধ্যে যাতে তিন ফুট পর্যন্ত দূরত্ব থাকে তা নিশ্চিত করতে বিভিন্ন দোকানের সামনে বৃত্ত এঁকে দেওয়া হয়েছে।
ক্রেতাদেরকে ওই বৃত্তের মধ্যে থেকেই প্রয়োজনীয় কেনাকাটা করতে হবে। কেনা শেষ করে তিনফুট দূরত্বে থেকেই দ্রুত বাসায় ফিরতে হবে।

তারিখ: ২৭-০৩-২০২০

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

টাঙ্গাইলে দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে দোকানের সামনে বৃত্ত একে দিচ্ছে পুলিশ

প্রকাশিত : ১১:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০