মহামারী করোনার ভয়াল তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। তাই ময়মনসিংহে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চলছে অঘোষিত লকডাউন। এ অবস্থায় সমাজের নিন্মবিত্তের জীবন যাপনের কথা চিন্তা করে খাদ্যসামগ্রী, জীবানুনাশক, সাবান, মাস্ক বিতরণ করেন ময়মনসিংহ পুলিশ।
শুক্রবার (২৭মার্চ) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ ও জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের
উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে এসব তুলে দেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ লাইন্স ইন্সপেক্টর রোকনুজ্জামান।
পুলিশ লাইন্স ২নং গেইট সংলগ্ন কলোনির প্রায় ১শ ২০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, এক বোতল লিকুইড হ্যান্ড স্যানিটাইজার, একটি সাবান ও ২ টি করে মাস্ক দেয়া হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান





















