১২:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

নারায়নগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশু নিহত,বাবা-মাসহ আহত ৪

নারায়ণগঞ্জে শহরের বাবুরাইল এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে|এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা ও বাবাসহ আরো দুই ভাই বোন|আশঙ্কাজনক অবস্থায় এই চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|শুক্রবার ভোর রাতে বাবুরাইল তাতী পাড়া বটতলা এলাকার স্থানীয় ইট বালুর ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে|রাতে তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফেরদৌসী বেগম তাদের তিন সন্তান হালিমা বেগম (১১), মোহাম্মদ হোসেন (৯) ও সাত মাসের শিশু সন্তান আহাম্মদকে নিয়ে ঘুমিয়ে পড়েন|তিন সন্তান নিয়ে ফেরদৌসী ছিলেন এক রুমে আর তোফাজ্জল হোসেন ছিলেন পাশের রুমে|ভোর পৌনে পাঁচটার দিকে বিকট শব্দে বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণ হলে দেয়াল ধসে পড়ে|এতে দেয়াল চাপা পড়ে পবিরারের পাঁচজনই গুরুতর আহত হন|ঘরের আসবাবপত্র সব চুরমার হয়ে যায়|বিস্ফোরণের শব্দে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাত মাসের শিশু আহাম্মদকে মৃত বলে ঘোষণা করেন|অপর চারজনের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়| আহতদের মধ্যে ফেরদৌসী বেগম ও তার দুই ছেলে মেয়েকে আইসিউতে রাখা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন|তবে স্থানীয়দের অভিযোগ,এই এলাকার সড়কের নীচে গ্যাস পাইপের লিকেজ থেকেই তোফাজ্জল হোসেন বাড়ির সেপটিক ট্যাংকের বিস্ফোরণ হয়েছে|তাদের পাশের একটি বাড়ির সেপটিক ট্যাংকও বিস্ফোরণ হয়েছে তবে কেউ হতাহত হননি |
এলাকার বাসিন্দা আবু তাহের হোসেন জানান, এই গ্যাস পাইপ লিকেজের ব্যাপারে ইতিপূর্বে তিতাস কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হয়েছে|তবে তারা সেটি মেরামতের কোন ব্যবস্থা নেয়নি|যার কারণে বিভিন্ন পয়েন্টে লিকেজ থেকে নির্গত গ্যাসে মানুষের ফেলা দেয়া বিড়ি সিগারেটের আগুন থেকে প্রায়সময় ছোটখটো অগ্নিকান্ড ঘটে থাকে|
তবে এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে| পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে|নিহত শিশুটির মরদেহ স্বজনদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি|

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসাধীন হারুন কিসিঞ্জার, মৃত্যুর গুজবে ক্ষুব্ধ ছেলে

নারায়নগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশু নিহত,বাবা-মাসহ আহত ৪

প্রকাশিত : ১১:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০