০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫

টাঙ্গাইল সদর উপজেলায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। নিহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) সকাল পৌনে ৭টায় টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বিজনেস বাংলাদেশকে জানান, সিমেন্ট ভর্তি একটি ট্রাক বেশ কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে বগুড়ায় যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়ককের পাশে উল্টে গেলে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

রাজস্ব আদায়ে টিআইএনধারীদের বাড়ি বাড়ি এনবিআরের চিঠি

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫

প্রকাশিত : ১০:০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০