করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অবস্থান চোঁখে পরার মত।
শনিবার(২৮মার্চ) সকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি’র ওসি’র তত্তাবধানে সদরের চর ঈশ্বরদিয়া,চর খরিচা, জয়বাংলা গ্রাম অঞ্চলের হাট-বাজারগুলোতে জনগনকে সতর্কতার পাশাপাশি দিনমজুর অসহায়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের মানুষকে সচেতনতার পাশাপাশি এখন ছুটছেন গ্রাম-গঞ্জে। সতর্কতার জন্য সকলকে হ্যান্ড মাইকে বলা হচ্ছে –
‘নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন। একসঙ্গে দুজন চলাফেরা করবেন না। কারও সঙ্গে কারও কথা বলতে হলে দূরত্ব বজায় রেখে কথা বলুন।’
সকলকে সতর্কতার জন্য ডিবি’র এমন প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল অাকন্দ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান





















