কুমিল্লার বুড়িচংয়ে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে,সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মানুষকে ঘরে ফেরাতে মাঠে নেমেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।এময় তারা মাইকিং ও মাস্কসহ বিতরণ করেন হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীদের খোঁজ খোবরও নিচ্ছেন ।
৩০ মার্চ (সোমবার) সকালে উপজেলার বিভিন্ন সড়ক ও হাট-বাজার গুলোতে জনসচেতনতা করছে উপজেলা প্রশাসন সহ সেনাবাহিনী। এ সময় উপজেলা র্নিবাহী কর্মকর্তা ইমরুল হাসান, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসান জানায়, সেনাবাহিনী, পুলিশ যৌথ ভাবে উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে জনসচেতনতার লক্ষ্যে মাঠে কাজ করছি। কেউ যেন অযাথা বাইরে ঘোরা ফেরা না করে সে জন্য সর্ব সাধারণকে আহ্বান করা হয়। এছাড়া করোনা প্রতিরোধে সকলকে পরামর্শ দেয়া হয়।




















