০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

করোনায় সবাইকে সাবধানে থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: সংগৃহীত

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের গৃহীত নানান পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেই করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

আজ মঙ্গলবার (৩১ মার্চ) করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এখনো করোনাভাইরাসের ঝুঁকি শেষ হয়ে যায়নি- এমন হুঁশিয়ারি করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনো করোনাভাইরাসের ঝুঁকি এখনো শেষ হয়ে যায়নি। সবাইকে সাবধানে থাকতে হবে।’

কারো মধ্যে করোনাউপসর্গ দেখা দিলে তা না লুকানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা বিভাগীয় পর্যায়ে করোনা টেস্টের ব্যবস্থা করেছি। কারো মধ্যে উপসর্গ দেখা দিলে তা নিয়ে লুকোচুরির কিছু নেই। লুকাতে গিয়ে নিজের কিংবা পরিবারের ক্ষতি করবেন না।’

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

করোনায় সবাইকে সাবধানে থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:২০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০