ময়মনসিংহের নান্দাইলে পবিত্র কোরআনকে ব্যবহার করে করিবাজি করায় লক্ষণ (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত লক্ষণ উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরী শিংপাড়া গ্রামের মৃত মাখন চন্দ্র সিংয়ের ছেলে।
সোমবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলা সিংরইল ইউনিয়নের কচুরী শিংপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে (৩১ মার্চ) সকালে পুলিশ বাদী হয়ে নান্দাইল থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
নান্দাইল থানার ওসি মুনসুর আহমেদ বলেন, লক্ষণ দীর্ঘদিন ধরে কোরানকে অবমাননা করে কবিরাজি করে আসছে। এর জেরে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে চারটি কোরআন শরীফ মাটিতে রেখে উপরে দাড়িয়ে কবিরাজি করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা লক্ষণের বাড়ি ঘেরাও করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় লক্ষণকে গ্রেপ্তার করে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















