১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হোম কোয়ারেন্টাইনে যে ভাবে সময় কাটছে সজলের

কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রভাব এখন সর্বত্র। বাদ যায়নি বাংলাদেশও। লকডাউনের আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সাধারণ ছুটিতে সকলেই এখন অবস্থান করছেন নিজ ঘরে।

দেশের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলও ঘরে বসে সময় কাটাচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি মনযোগ দিয়েছেন ঘরের কাজে।

সম্প্রতি তার অফিসিয়াল ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায় এ অভিনেতা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছেন।

ছবিতে তিনি লিখেছেন ‘নতুন চাকরি। এক ঘন্টা সময় কোথা থেকে চলে যায় টেরই পাই না। জীবন সুন্দর। বাড়িতে থাকুন, থাকুন নিরাপদে।’

সজল বলেন, বাড়িতে বসে ঘরের কাজে সাহায্য করছেন তিনি। ‘কাজের লোকদের ছুটি দেয়া হয়েছে। আমরা নিজেরাই নিজেদের সব কাজ করছি। সময়টাও কাটছে, কাজও হচ্ছে।’

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

হোম কোয়ারেন্টাইনে যে ভাবে সময় কাটছে সজলের

প্রকাশিত : ০৫:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০