সম্প্রতি যে করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রতিটা দেশে।প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যারা হাজার মানুষ।তবে একটু সচেতন হলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে।মানুষ একটু সচেতন হলে করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবে।করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমূলক কাজ করে যাচ্ছে আনোয়ারা উপজেলা ৩ নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জানে আলম।
মঙ্গলবার ৩১ মার্চ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি এড়াতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর জন্য ওয়াহেদ অালী চৌধুরী বাজারে স্ট্যান্ডিং পজিশন মার্কিং করেছেন ৩ নং রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জানে অালম। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ তানভীর চৌধুরীর নেতৃত্বে উপজেলা সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা জন্য বিভিন্ন স্থানের, ঔষধ ফার্মেসী,মুদির দোকান এবং ফলের দোকানগুলোতে তিন ফুট দূরত্ব রেখে গোল বৃত্ত আঙ্কন করে।প্রতিটা বৃত্ত একজন করে আবস্থান করবে।দূরত্ব বাজায় রেখে চলাচল করা নিদের্শ দেন। চেয়ারম্যান মোঃ জানে আলম জানে আলম বলেন,আমরা সকলে যদি একটু সচেতন হই,তাহলে করোনা ভাইরাস প্রতিরোধে সম্ভব হবে।আমাদের অভিবাবক আনোয়ারা-কর্ণফুলীর মাটি মানুষের নেতা, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলার প্রতিটি ওয়ার্ডে অসহায় মানুষদের খাদ্যের সহয়তা প্রদান করা হবে।ভূমিমন্ত্রীর নির্দেশ আনোয়ারা-কর্ণফুলী কোন মানুষ না খেয়ে থাকবে না।




















