০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

করোনা আতঙ্কে,না.গঞ্জে বাড়ছে খুন

  • এস কে মাসুদ
  • প্রকাশিত : ০৩:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
  • 74

করোনা আতঙ্কের মধ্যেই নারায়ণগঞ্জে খুনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে|গত দুই দিনে জেলায় তিন জন খুন হয়েছে|গত মঙ্গলবার ( ৩১ মার্চ) আড়াইহাজারে জামান (৪৫) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ| তিনি তিন দিন নিখোঁজ ছিলেন| চালকের চোখ উপড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা| নিহত জামান উপজেলার বগাদী পূর্বপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে|
বুধবার ( ১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকায় নারিকেল গাছের গুড়ি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন অবিনাশ সরকার (৫২) নামে এক বৃদ্ধকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে|হামলায় আহত হয়েছে অন্তত ১৫জন|গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|নিহত অবিনাশ পোড়াবো এলাকার মৃত প্রাণ কুমারের ছেলে|
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পোড়াবো এলাকার নিহত অবিনাশ সরকারের সঙ্গে তার চাচাতো ভাই অর্জুন সরকারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিলো|পরে স্থানীয় গ্রাম্য সালিশে বিরোধের নিষ্পত্তি ঘটে|বুধবার সকালে নারিকেল গাছের গুড়ি নেওয়াকে কেন্দ্র করে পুনরায় দুc‡ÿi মধ্যে কথাকাটাকাটি হয়| এক পর্যায়ে অর্জুন, অনুকূল, স্বদেব সরকারসহ ৮/১০ জন মিলে অবিনাশ সরকারকে এলোপাথাড়ি কোপায় এসময়| তাকে বাঁচাতে গেছে তার ছেলে দুর্জয় সরকার, ভাতিজা যীষ্ণু ও প্রকাশ সরকারসহ কয়েকজন এলোপাথাড়ি কোপায়|মুমূর্ষু অবস্থায় অবিনাশ সরকারকে ভূলতা মেমোরি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন| গুরুতর আহত দুর্জয়, প্রকাশ ও যীষ্ণু সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| এ ঘটনার পর থেকে বাড়িঘরে তালা ঝুলিয়ে প্রতিপক্ষের লোকজন পালিয়ে গেছে |এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন চলছে|এদিকে বুধবার সকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে শরীফ হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছে| কাশিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ বাড়ৈভোগ আদর্শনগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে|পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে| নিহত শরীফ হোসেন ওই এলাকার আলম মাদবরের ছেলে|হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আসলাম হোসেন| তিনি বলেন, ওই এলাকায় দুটি গ্রুপ রয়েছে|তাদের মধ্যে স্থানীয় ইস্যু নিয়ে দ্বন্দ্ব ছিল|এই দ্বন্দ্বের জেরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে|আমাদের টিম কাজ করছে|পরে বিস্তারিত জেনে জানাতে পারবো|
এছাড়া নারায়ণগঞ্জে ১২০ ক্যান বিয়ারসহ রাহাদুল ইসলাম নয়নকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ|মঙ্গলবার ( ৩১ মার্চ) রাত পৌনে ৯ টার দিকে চাষাড়া খানপুর রোডস্থ রংধনু ফার্নিচার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়| তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে |বিষয়টি নিশ্চিত করেছে সদর মডেল থানা পুলিশ|

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

করোনা আতঙ্কে,না.গঞ্জে বাড়ছে খুন

প্রকাশিত : ০৩:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০