কুমিল্লার মুরাদনগরে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ-মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা সদরের আল্লাহু চত্বরে কুমিল্লা সেনানিবাসের লে: কর্ণেল সাকাওয়াত হোসেনের নেতৃত্বে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, কুমিল্লা জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব শামীম, মুরাদনগর বাজার বনিক সমিতির সভাপতি আক্তার হোসেন মেম্বার, জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরি, উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, যুবলীগের ভারপ্রাপ্ত আহব্বায়ক রুহুল আমিন, যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, আবেদ আলী, হালিম হায়দারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়ম, বৃত্ত অংকন, লিফলেট বিতরণসহ উপজেলা সদরের বিভিন্ন সড়কে জিবানু নাশক ওষুধ ছিটানো হয়।
সেনাবাহিনীর কাছ থেকে সুশৃংখলতার সাথে ত্রাণ পেয়ে এলাকার নিম্ম আয়ের লোকজন বেশ খুশি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















