দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায়, বাজার মনিটরিং, করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা প্রতিপালন কাজ পরিদর্শন র সদস্যরা।
সুত্রে জানা যায়, বুধবার সকালে সেনাবাহিনীর মেজর এ এফ এম আসাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল দাগনভূঞা বাজার, বেকেরবাজার, দরবেশের হাট বাজার, রাজাপুর বাজার ও নয়নপুর বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে মাইকিং করে জনসাধারণকে আহবান জানান এবং সচেতনতামুলক প্রচারপত্র বিতরণ করেন।
এসময় যৌথভাবে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























