ময়মনসিংহে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে ধনী-গরীব প্রায় সকলে এখন গৃহে অবস্থান করছে। এতে করে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা।
অার তাই ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নিরাপদ দুরত্ব বজায় রেখে আজ বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশের অর্থায়নে ত্রাণ বিতরণ করা হয়। শহরের বিপিন পার্ক, হাজী কাশেম আলী কলেজের পিছনে, শম্ভুগঞ্জসহ বিভিন্ন পয়েন্টে সারিবদ্ধ করে প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি হুমায়ুন কবীর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমানসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


























