০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

চলে গেলেন সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান

সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার(০২ এপ্রিল) ভোরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৪০ সালের ২৬ ফাল্গুন তিনি জন্মগ্রহণ করেন। এবছরই বিপ্লবী এই নেতা ৮০ বছর পূর্ণ করে ৮১ তে পা রেখেছিলেন। বিগত প্রায় ৭ মাস ধরে তিনি বার্ধক্য ও দুরারোগ্য রোগে ভুগছিলেন। প্রথমে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। লন্ডন হতে ফিরে কিছুদিনের মধ্যে আবারো ল্যাবএইডে ভর্তি হন। সেখান হতে তাকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা গ্রহণের পর ঢাকায় ফিরে আসেন। পরে আবারো তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়। সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। ইউনাইটেড হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যক্তিজীবনে ৫ ছেলে ও ৫ কন্যা সন্তানের পিতা ছিলেন। ১৯৯৬ হতে পর পর ৫ বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নকল ও বিশৃঙ্খলা ঠেকাতে নওগাঁর পরীক্ষা কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা

চলে গেলেন সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান

প্রকাশিত : ০৯:৫০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০