০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

করোনা সনাক্তে ময়মনসিংহে চারজনের নমুনায় নেগেটিভ

ময়মনসিংহে প্রথমদিনে করোনা ভাইরাস সনাক্তের জন্য চারজনের নমুনায় নেগেটিভ এসেছে। আজও ৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ। তিনি বলেন, গতকাল বুধবার স্থানীয় এস কে হাসপাতালে স্থাপন করা আইসোলেশন ইউনিট থেকে তিনজন ও টাঙ্গাইলের মধুপুর থেকে একজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। আজ বৃহস্পতিবার সকালে তারা নমুনার ফলাফল দিয়েছে। এতে চারজনেরেই নেগেটিভ এসেছে। তিনি আরো বলেন, করোনা সন্দেহে আজও এসকে হাসপাতাল থেকে চারজনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। কাল সকালে ফলাফল দেয়া হবে। তবে কাল থেকে করোনা সন্দেহে নমুনা সংগ্রহের রোগী বাড়বে বলেও জানান অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।

ট্যাগ :
জনপ্রিয়

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

করোনা সনাক্তে ময়মনসিংহে চারজনের নমুনায় নেগেটিভ

প্রকাশিত : ০৪:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০