০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

আনোয়ারায় আগুনে পুড়ে বসতবাড়ি ছাই

আনোয়ারা উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সৈয়দ কুচাইয়া গ্রামের সানাউল্লাহ্ বাড়িতে বৃহস্পতিবার (২ এপ্রিল ) রাত ১ঃ৩৫ টা বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৮ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে আনোয়ারা ও চন্দনাইশের ফায়ার সার্ভিসের ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তীব্র আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় ভেতর থেকে কোনকিছু বাহির করা সম্ভব হয়নি।

ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা ধারণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী মো. মামুন জানান, সন্ধ্যায় ঘরে সবাই ঘুমিয়ে ছিলাম হটাৎ চারদিকে আগুন। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ শাকিল জানান, ঘর থেকে কিছু বের করতে পারিনি। প্রাণে কোন রকমে বেঁচে বের হয়েছি।এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসা উচিত। এলাকাবাসী জানায়, ‌‌আগুন লাগলে তারা প্রথমে আনোয়ারা ফায়ার সার্ভিস ফোন করে আগুনের ঘটনা জানালে ১০ মিনিট পর আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা ধারণা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

আনোয়ারায় আগুনে পুড়ে বসতবাড়ি ছাই

প্রকাশিত : ১০:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০