০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় মারা গেলেন কিংবদন্তি শিল্পী এলিস মার্শালিস

যুক্তরাষ্ট্রের জ্যাজ কিংবদন্তি শিল্পী এলিস মার্শালিস আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ বছর বয়সে মারা গেলেন তিনি। বুধবার এলিস মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে ব্র্যানফোর্ড।

সোশ্যাল মিডিয়ায় প্রয়াত এই তারকাকে শ্রদ্ধা জানিয়েছেন গায়ক জন লেজেন্ড। তিনি এক টুইটবার্তায় লিখেছেন, ‘এলিস মার্শালিসের পরিবারের প্রতি রইলো ভালোবাসা ও সমবেদনা।’

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ অরলিন্সের জ্যাজ সঙ্গীতের জগতের প্রিয় মুখ ছিলেন এলিস মার্শালিস। ১৯৩৪ সালের ১৪ নভেম্বর নিউ অরলিন্সে এক সঙ্গীত পরিবারে তার জন্ম। চল্লিশের দশকে গানের জগতে পথচলা শুরু করেন। শুরুর দিকে স্যাক্সোফোন বাজাতেন।

পরে পিয়ানো প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। পঞ্চাশ এবং ষাটের দশকে তিনি কাজ করেছেন এড ব্ল্যাকওয়েল, ক্যাননবল অ্যাডারলি, নাট অ্যাডারলি এবং আল হার্টের মতো শিল্পীদের সঙ্গে। শুধু অন্যান্য শিল্পীদের সঙ্গেই নয় নিজের ২০টি একক অ্যালবাম প্রকাশ করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

করোনায় মারা গেলেন কিংবদন্তি শিল্পী এলিস মার্শালিস

প্রকাশিত : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০